Sylhet Today 24 PRINT

ছাতকে গৃহবধূর আত্মহত্যা

ছাতক প্রতিনিধি |  ২২ জুলাই, ২০২০

সুনামগঞ্জের ছাতকে শিপা বেগম (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (২২জুলাই) নিজ বাড়িতে বসতঘরের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে সে।

শিপা বেগম নোয়ারাই ইউনিয়নের কটালপুর গ্রামের মাঈনুল ইসলামের স্ত্রী। ৬ মাস আগে মাঈনুল ইসলামের সাথে শিপা বেগমের বিয়ে হয়। খবর পেয়ে থানা পুলিশ বিকালে শিপা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.