Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে আরও ২৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুলাই, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সিলেট এবং সুনামগঞ্জ জেলায় বাসিন্দা।

বুধবার (২২ জুলাই) রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

বিজ্ঞাপন

তিনি জানান, ‘শাবির ল্যাবে আজ ৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ২ জন সিলেট জেলার এবং ২৭ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।’

এদিন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ৭৫ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সিলেট জেলায় ৫১, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬ জন রয়েছেন। এছাড়া একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে আক্রান্তদের মধ্যে ৫জন চিকিৎসকও রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.