Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে গাঁজার গাছসহ ৩ জন গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাজার গাছসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) রাত ১০ টায় শায়েস্তাগঞ্জ থানার এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাক্ষণডুরা ইউনিয়নের রাবনডুবি গ্রামের খেলু মিয়ার বাড়ি থেকে অভিযান চালায়। এ সময় দুইটি গাজার গাছসহ ৩ জন কে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হল উপজেলার বাক্ষনডুরা ইউনিয়নের রাবনডুবি গ্রামের মৃত আলাই মিয়ার পুত্র খেলু মিয়া(৬০), মৃত আনছব আলীর পুত্র আহাদ মিয়া(৬০) মৃত আকবর আলীর পুত্র ফারুক মিয়া। রাবনডুবির  খেলু মিয়ার  বাড়ি হইতে  তল্লাশি কালে বাড়ির আঙ্গিনায় দুইটি গাঁজা গাছ পাওয়া যায়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত তিনজনই গাজা সেবনকারী। তাদের কাছ থেকে গাঁজাও আটক করা হয়।

এছাড়াও সকালে উপজেলার অলিপুরে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হিরু মিয়া কে ৪০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.