Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জের আমুড়ায় মাদক বিরোধী সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০২০

‘চলো যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

আমুড়া ইউপির চেয়ারম্যান রুহেল আহমদের সভাপতিত্বে ও ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল রাশেদুল হক চৌধুরী।  

তিনি তার বক্তব্যে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের মরণ থাবা থেকে বর্তমান এবং আগামী প্রজন্মকে রক্ষায় করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধিদেরও সহযোগিতা প্রয়োজন। তিনি মাদকের বিরুদ্ধে পারিবারিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম। 

বক্তব্য রাখেন ইউপি সদস্য লুকুছ মিয়া, আব্দুল গফফার কুটি, যুবলীগ নেতা ও ইউপি সদস্য তারেক আহমদ, নুরুল ইসলাম, আব্দুল খালিক, নিজাম উদ্দিন, মুজিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার সাব-ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিন, মহিলা ইউপি সদস্য আসমা বেগম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.