Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বানভাসীদের খবর রাখছেন: এমপি মানিক

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ২৩ জুলাই, ২০২০

সুনামগঞ্জ পৌর এলাকায় বন্যাদুর্গত মানু‌ষের ম‌ধ্যে ত্রাণ বিতরণ ক‌রে‌ছেন জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মু‌হিবুর রহমান মা‌নিক।

বৃহস্প‌তিবার (২৩ জুলাই) সকাল থে‌কে দুপুর পর্যন্ত সুনামগঞ্জ পৌর এলাকার সরকা‌রি এস‌সি ব‌া‌লিকা উচ্চ বিদ্যালয় আশ্রয়‌কেন্দ্র, হাসননগর, শা‌ন্তিবাগ এলাকায় বন্যাদুর্গত‌দের ম‌ধ্যে তিনি ত্রাণ বিতরণ ক‌রেন।

এ সময় সুনামগ‌ঞ্জের পৌর মেয়র না‌দের বখত, জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপতি সা‌বেক পি‌পি খায়রুল ক‌বির রু‌মেন, আওয়ামী লীগ নেতা মোশা‌হিদ আলী, জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপতি সু‌য়েব চৌধুরী, সি‌লেট মহানগর স্বেচ্ছা‌সেবক লী‌গের সহ-সভাপ‌তি এম র‌শিদ আহমদ, জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক ফারুক আহমদ সুজন, সাবেক সহ-সম্পাদক তানভীর আহমদ, জেলা ছাত্রলীগ নেতা স‌ফিকুর রহমান র‌নি, এম‌ডি সাইফ প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

এ সময় সাংসদ মু‌হিবুর রহমান মা‌নিক ব‌লেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা আমাদের সাধ্যমত বানভাসী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রেখেছি। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা নি‌জে সার্বক্ষ‌ণিক বানভাসী‌দের খবরাখবর রাখ‌ছেন। 

প‌রে তি‌নি অকাল প্রয়াত সুনামগ‌ঞ্জের সি‌নিয়র সাংবা‌দিক আ‌বেদ মাহমুদ চৌধুরীর শহ‌রের হাসননগ‌রের বাসভব‌নে গি‌য়ে তার শোক সন্তপ্ত প‌রিবার‌কে সম‌বেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.