Sylhet Today 24 PRINT

সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার বিদায় সংবর্ধনা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুলাই, ২০২০

সিলেট সিটি করপোরেশন প্রধান রাজস্ব কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সিসিকের সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিসিকের রাজস্ব কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট হিসাবে মো. জসীম উদ্দিন কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন তিনি।  

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদায়ি প্রধান রাজস্ব কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন। পরে সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার পক্ষ থেকে তাকে উপহার সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সিসিকের এসেসর চন্দন দাশের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিসিকের কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত।

উল্লেখ্য, মো. জসীম উদ্দিন ১০ অক্টোবর ২০১৯ সালে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসাবে যোগ দান করেছিলেন। ১৫ জুলাই জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বদলি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.