Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে পাথর বোঝাই ট্রাককে বাসের ধাক্কা, আহত ২০

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুলাই, ২০২০

সিলেটের জৈন্তাপুরে পাথরবোঝাই একটি ট্রাককে যাত্রীবাহি বাস ধাক্কা দেওয়ায় ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত পৌনে ৯টার দিকে জৈন্তাপুরের দরবস্ত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৩৬৯৩) দরবস্ত এলাকায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ছিলো। এসব জাফলংগ্রামী একটি যাত্রীবাহী বাস (সিলেট-ব ১১-০০২৯) পেছন দিক থেকে ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের সকলেই বাসের যাত্রী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যা্মল বণিক জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.