Sylhet Today 24 PRINT

জুড়ীতে বন ও পরিবেশ মন্ত্রীর ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

জুড়ী প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০২০

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী শাহাব উদ্দিনের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা হলরুমে ইউএনও আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে ভিডিও কলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী-বড়লেখা আসনের নির্বাচিত সংসদ সদস্য, বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রনালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, পশ্চিম জুড়ী ইউনিয়ন চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)আরমান আলী, গোয়ালবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অটল কৃষাণ সিংহ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মতিন, আব্দুল হান্নান প্রমুখ।

এ সময় উপস্থিত ৭৮ জন উপকারভোগীর মধ্যে অনুদানের টাকার চেক প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.