Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে আরও ৬৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুলাই, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) এই ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষায় এই ৬৭ জনের করোনা শনাক্ত হয়।

এদিন মোট মোট ২৮৯ টি নমুনা সংগ্রহ করে ১৮৮ নমুনা পরীক্ষা করা হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ৫৫ জন, সুনামগঞ্জের ৭ জন, হবিগঞ্জের ১ জন এবং মৌলভীবাজার জেলায় ৪ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে ২ জন চিকিৎসকও রয়েছেন।

এদিকে সিলেট জেলায় নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৪১ জন, ওসমানীনগরের ৩ জন, গোলাপগঞ্জ ৫ জন, গোয়াইনঘাট একজন, জকিগঞ্জ ২ জন, বিয়ানীবাজার ও দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে একজন করে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.