Sylhet Today 24 PRINT

আদালত ঘুরে কারাগারে কামরুল

নিজস্ব প্রতিবেদক |  ১৬ অক্টোবর, ২০১৫

শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে শুক্রবার বেলা ১১টায় মহানগর ম্যাজেস্টেট আদালতে হাজির করা হয়। পরে বিচারক আনোয়ারুল হল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন রাজনের বাবা শেখ আজিজুর রহমান। কামরুলকে কারা পালাতে সহযোগিতা করেছিল তা খুঁজে বের করতে তিনি বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।

এর আগে গত রাত (বৃহস্পতিবার) ১০টায় সৌদি আরব থেকে ঢাকা ঘুরে কামরুলকে নিয়ে সিলেট এসে পৌঁছান পুলিশের তিন কর্মকর্তা। রহমতউল্লাহসহ ৩ পুলিশ কর্মকর্তা ১১ অক্টোবর কামরুলকে ফিরিয়ে আনতে সৌদি আরব যান।

৮ জুলাই শিশু সামিউল আলম রাজনকে হত্যার পরপরই সৌদি আরব পালিয়ে গিয়েছিলো কামরুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.