Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা দেড়টার সময় পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল।

এ অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি ফোর্স সহযোগিতা করেছেন। চুনারুঘাট সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল সত্যতা নিশ্চিত করে বলেন, পৌরশহরে  ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে ভোক্তা-অধিকার সংরক্ষন আইনে ২টি মামলায় ১৫ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.