Sylhet Today 24 PRINT

‘বিদেশে যাওয়ার আগে দক্ষতা ও অভিজ্ঞতা জরুরী’

কানাইঘাট প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০২০

কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের জনসাধারণ বিদেশে যাওয়ার আগে কাজের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। অন্যথায় প্রবাসে বেকারত্বের বুঝা হয়ে আবার দেশে ফিরতে হবে। প্রশিক্ষিত ও দক্ষ হয়ে বিদেশে কর্মসংস্থানের জন্য গেলে দেশের রেমিটেন্স বৃদ্ধি পায় এবং দেশের সুনাম সৃষ্টি হয়।

তিনি বৃহস্পতিবার দুপুর ১২টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক জন সচেতনতা মূলক এক প্রেস ব্রিফিং ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিজ্ঞাপন

কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের সভাপতিত্বে ও উপজেলা প্রোগ্রাম অফিসার আবুল কালাম আজাদের পরিচালনায় প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের চীফ ইন্সট্রাক্টর শামীমা আক্তার।

প্রেস ব্রিফিং ও সেমিনারে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, কানাইঘাট উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.