গোলাপগঞ্জ প্রতিনিধি | ২৪ জুলাই, ২০২০
গোলাপগঞ্জে একই পরিবারের ৭জন সহ নতুন আরও ১৩জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহিনুর ইসলাম শাহিন।
এর ফলে এ উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা ২শ ছাড়ালো।
নতুন শনাক্তরা হলেন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একই পরিবারের ৭জন সহ মোট ৯ জন, বাঘা ইউনিয়নের ১ জন, আমুড়া ইউনিয়নের ১ জন, আরও ২ জন রোগীর ঠিকানা জানা যায়নি।
নতুন ১৩জন সহ গোলাপগঞ্জ উপজেলায় করোনা রোগীর সংখ্যা ২০৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১৪ জন এবং মারা গেছেন ৯ জন।