Sylhet Today 24 PRINT

শুক্রবার বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক  |  ২৪ জুলাই, ২০২০

আজ শুক্রবার (২৪ জুলাই) সিলেট নগরীর কয়েকটি এলাকায়  বিদ্যুৎ থাকবে না। সংস্কার কাজের জন্য সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওইসব এলাকায়  বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

সিলেট বিভাগীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট নগরীর শেখঘাটস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি ফিডের আওতাভুক্ত সকল এলাকায় শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত কিছু এলাকায়  বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন



এলাকাগুলো হচ্ছে- সিলেট নগরীর সুরমা মার্কেট, তালতলা, তোপখানা, মির্জাজাঙ্গাল, রামের দীঘিরপার, লালদিঘীর পার, নবাব রোড, ঘাসিটুলা, শামীমাবাদ, কানিশাইল, বেতেরবাজার, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, কিনব্রিজ এলাকা, তেলিহাওর, কাজিরবাজার, মেডিকেল রোড, ভাতালিয়া, কাজলশাহ, কুয়ারপার, লামাবাজার, রিকাবীবাজার, মধুশহীদ, মুন্সিপাড়া, সাগরদিঘীর পার, মিরের ময়দান, পুলিশ লাইন, সুবিধবাজার, বর্ণমালা পয়েন্ট ও মণিপুরী বস্তি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.