Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে চা বাগান থেকে মৃতদেহ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৪ জুলাই, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আমরাইল ছড়া চা বাগান থেকে মো. নুরুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে চা বাগানের ৩নং সেকশনে লাশটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মৃত নুরুল ইসলাম শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেলতলী গ্রামের বাসিন্দা, পেশায় তিনি একজন কৃষক।

নুরুল ইসলামের পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার রাতেও তিনি ফোনে পরিবারের লোকজনের সাথে কথা বলেন। বাড়ি ফিরতে দেরী হওয়ায় রাত ২টার দিকে নুরুল ইসলামের ছেলে তার সাথে ফোনে কথা বলেন। এসময় তিনি একটু পর বাড়ি আসছেন বলে জানিয়েছিলেন। পরে আর তাকে ফোনে পাওয়া যায় নি।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.