Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জুলাই, ২০২০

সিলেটের দক্ষিণ সুরমায় স্বামীর গোপনাঙ্গ কর্তন করে হত্যার অভিযোগে স্ত্রী গেনি বেগম (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টায় হাকালুকি হাওর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গেনি ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ার যুদিষ্টি গ্রামের মধ্যপাড়ার আছাই মিয়ার মেয়ে। আর নিহত নিজাম আহমদ (৪০) নগরীর ছড়ারপারের মৃত আব্দুল মান্নানের ছেলে। দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার একটি বাসায় তারা ভাড়া থাকতেন।

স্ত্রীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার পিপিএম বলেন, বুধবার রাতে পারিবারিক কলহের একপর্যায়ে নিজামের গলায় দা দিয়ে আঘাত করেন স্ত্রী গেনি। এরপর পুরষাঙ্গ কেটে তার মৃত্যু নিশ্চিত করেন। ওই দম্পত্তির দুই সন্তান রয়েছে বলেও জানান তিনি। ঘটনার পর দুই সন্তান নিয়ে স্ত্রী পালিয়ে যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.