Sylhet Today 24 PRINT

মাধবপুরে মদের সাথে বিষ মিশিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ

মাধবপুর প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে নূর রহমান (৫০)নামে এক ব্যক্তি মদ্যপানে মারা গেছেন। তিনি মদপানে মারা গেছেন, নাকি মদের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করা  হয়েছে  এনিয়ে  এলাকায় জল্পনা রয়েছে।  

শুক্রবার (২৪ জুলাই) বিকালে উপজেলার শাহজাহানপুর ইউনিয়ের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মরতুজ আলীর ছেলে। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির  উপ পরির্দশক রাকিবুল হাসান এর সত্যতা নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নুর রহমান ছেলে জুয়েল মিয়া অভিযোগ করে বলেন তার বাবা কে এলাকার  কয়েক জন মদের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করা হয়েছে। তার পরিবারের অভিযোগ, এলাকার কতিপয় ব্যাক্তিদের সাথে তার বাবা  মদপান করতেন। শুক্রবার বিকালে মদের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেয়া হয়। গুরুতর অসুস্থ অবস্থায় মাধবপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যপারে উপ পরিদর্শক রাকিবুল হাসান বলেন, নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ  সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় মাধবপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত নুর রহমান মদপানে মৃত্যু হয়েছে  না কি বিষক্রিয়ায় সঠিক কারণ বলা যাচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.