Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ২৫ জুলাই, ২০২০

সিলেটের মোগলাবাজার থেকে এজাহারভুক্ত পলাতক এক আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) মোগলাবাজার থানাধীন কটালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. জাবেদ (৩০) সিলেটের মোগলাবাজারের সোনাপুর গ্রামের তরুজ আলীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.