Sylhet Today 24 PRINT

সিলেটের ব্যবসায়ী নেতাদের সাথে ভারতীয় হাই কমিশনারের বৈঠক

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জুলাই, ২০২০

ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলীর সাথে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটায় চেম্বার বোর্ড রুমে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলীকে আন্তরিক ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

তিনি দুই দেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনার টি. জি. রমেশ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বারের সহ সভাপতি তাহমিন আহমদ, উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সাবেক সভাপতি হাসিন আহমদ প্রমুখ।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.