Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে পুলিশ সদস্যসহ ২ জনের করোনা শনাক্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৫ জুলাই, ২০২০

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ট্রাফিক পুলিশ এএসআই (ট্রাফিক) হাফিজুর রহমানসহ আরও ২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩ জন।

শনিবার (২৫ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন।

অপর আক্রান্ত হলেন উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের ৪২ বছরে এক পুরুষ।  
আজকের নতুন ২ জনসহ গোলাপগঞ্জে  মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০৬ জনে। এদের মধ্যে নতুন ৩ জনসহ সুস্থ হয়েছেন ১১৭ জন। মৃত্যু বরণ করেছেন ৯ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.