Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে চা বাগান থেকে চোলাই মদসহ আটক ৫

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৫ জুলাই, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের ডিভিশন পদ্মছড়া বাগানের বিভিন্ন চা শ্রমিকের বাড়িতে অভিযান চালিয়ে ৭৪ লিটার দেশীয় চোলাই মদসহ ৫ ব্যক্তিকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- রামসরণ দেশওয়ারা (৩১), রাজেন তাঁতি (৪৫), বাবুলাল ভূইয়া (৫০), রাজমোহন মুন্ড (৪০) ও টুকুন মুন্ডা (৩৫)।
      
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টায় কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম এর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমাম, গোলাম মোস্তফা, সবুজ আহমেদসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৭৪ লিটার দেশীয় চোলাই মদ ও মদ বানানোর সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পদ্ধছড়া চা বাগানের বিভিন্ন বাড়িতে তল্লাশি করে ৭৪ লিটার দেশি চোলাই মদসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে তাদেরকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.