বড়লেখা প্রতিনিধি | ২৬ জুলাই, ২০২০
মৌলভীবাজারের বড়লেখার বিছরাবাজার-রাঙাউটি প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে এলাকার দুই শতাধিক দরিদ্র পরিবারকে ঈদের উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে বিছরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সমাজসেবক হাজী আত্তর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
সাংবাদিক ইকবাল হোসেন স্বপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, জেলা পরিষদের সদস্যা জুবেদা ইকবাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক, সাংবাদিক আব্দুর রব, প্রবাসী ঐক্য পরিষদের সদস্য সিরাজ উদ্দিন প্রমুখ।