Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ২৯০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক  |  ২৬ জুলাই, ২০২০

সিলেটের গোয়াইনঘাট থেকে ২৯০৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) উপজেলার আধারপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে রোববার (২৬ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তারকৃত হাসান আহমদ (২০) সিলেটের গোয়াইনঘাটের কুলুমছড়া গ্রামের প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে ও মো. সোহেল আহমদ একই উপজেলার মনাকান্দি গ্রামের ওসমান গণির ছেলে।

জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেছে।

র‍্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.