নিজস্ব প্রতিবেদক | ২৬ জুলাই, ২০২০
সিলেটের গোয়াইনঘাট থেকে ৩৮০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) রাতে উপজেলার সুন্দরগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রোববার (২৬ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তারকৃত মনোয়ার হোসেন (২৬) সিলেটের কোম্পানীগঞ্জের দোরাকুলের হাবিবুল্লাহর ছেলে।
জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেছে।
র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।