Sylhet Today 24 PRINT

চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবিতে মতবিনিময়

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৬ জুলাই, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “চা শ্রমিকদের নগদ মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবির যৌক্তিকতা এবং নায্য মজুরী আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন বিষয়ে নাগরিক ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে সদর ইউনিয়নের রাধানগর লিচি বাড়ি প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক  ফেডারেশনের উপদেষ্টা, এ্যাড আবুল হাসানের সঞ্চালনায় ও বিকাশ রুদ্র পাল মন্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আড. মইনুর রহমান, আ্যড. জুনায়েদ আহমেদ, জলি পাল, প্রীতম দাশ, মিঠুন বোনার্জী, কিরণ বৈদ্য, চন্দন বোনার্জী প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ১৭০ বছরের চা শ্রমিকের বঞ্চনার ইতিহাস আজও বহমান। এদেশে নেই তাদের ভূমির অধিকার। স্থায়ী আবাসনের অভাবে হয় না চাকুরী, পায় না তরুনরা ব্যাংক ঋণ। ১০২ টাকা মজুরী দিয়ে জীবিকা চালাবে না স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাস্ক কিনবে। এরা অপুষ্টিতে ভুগছে, কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার। আমরা এ মতবিনিময় সভার মাধ্যমে চা শ্রমিকদের মজুরী ৫০০ টাকা নির্ধারনের আহবান জানাচ্ছি।

বংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহবানে ও চা জনগোষ্ঠী ভূমি অধিকার ছাত্র যুব আন্দোলন এর সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.