Sylhet Today 24 PRINT

নগরীতে গৃহবধূ হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুলাই, ২০২০

সিলেট নগরীতে রজবী বেগম রুজি (২৩) নামে এক গৃহবধূ হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছেন মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা। রোববার (২৬ জুলাই) নগরীর দক্ষিণ সুরমা এলাকা থাকে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিন সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিসের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার পিপিএমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, গত ২৫ জুলাই নগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে রজবী বেগম রুজি (২৩) নামে এক গৃহবধূ ও এক সন্তানের জননীর মরদেহ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশের সদস্যরা।

বিজ্ঞাপন

পরে রুজির পিতা আলী হোসেন বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা (মামলা নং-২০, তারিখ-২৫/০৭/২০২০খ্রি:) দায়ের করলে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, নিহতের স্বামী আলাউদ্দিন আহমদ (২৬), শশুর দেলোয়ার হোসেন (৫০), শাশুড়ি শাহানা বেগম (৪৭), ও ননদ হুসনে আরা (১৮)।
 
তাদের গ্রেপ্তারের পর সকালে আদালতে সোপর্দ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.