কমলগঞ্জ প্রতিনিধি | ২৬ জুলাই, ২০২০
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার মহাজনবাড়ি নিবাসী ভানুগাছ বাজারের প্রবীণ ব্যবসায়ী মদরিছ আলী মহালদার (৮০) গত শনিবার রাত ১২:৩০ মিনিটে মারা গেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। রোববার দুপুর ২টায় সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ভানুগাছ বাজারের প্রবীণ ব্যবসায়ী মদরিছ আলী মহালদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, ভানুগাছ পৌর বণিক সমিতিসহ বিভিন্ন সংগঠন।