Sylhet Today 24 PRINT

মাধবপুরে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

মাধবপুর প্রতিনিধি |  ২৬ জুলাই, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে মাদক ব্যবসায়ীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। রোববার(২৬ জুলাই) সকালে মাধবপুর থানার এসআই জহিরুল ইসলাম মাধবপুর বাসষ্ঠ্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ সুনামগঞ্জ জেলার ছাতক থানার মৃত রজব আলীর ছেলে শিবলু(২৫) কে আটক করেন। এর পূর্বে ৩৩ পিছ ইয়াবাসহ নয়াপাড়া এলাকার অলি উল্লাহের ছেলে পাবেল (২১) কে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও গভীর রবিবার (২৬ জুলাই)রাতে উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ আসামী ও নিয়মিত মামলার ২ জনসহ মোট ৮ আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন।

 থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন আসামীদের গ্রেপ্তার মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন অপরাধীদের বিরুদ্ধে মাধবপুর থানা পুলিশের অভিযান অব্যাহতভাবে চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.