Sylhet Today 24 PRINT

সপরিবারে করোনায় আক্রান্ত সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুলাই, ২০২০

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

রোববার (২৬ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার তার করোনা পজিটিভ আসে। একইসঙ্গে তার বাবা, মা, স্ত্রী ও পুত্রও করোনায় আক্রান্ত হয়েছেন।

জাহিদুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, আমার বাবা ক'দিন ধরে জ্বরে ভূগছিলেন। শুক্রবার নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বাবাকে নিয়ে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হই। শনিবার থেকে আমিসহ আমার পরিবারের সদস্যদেরও উপসর্গ দেখা দেয়। আজ (রোববার) নমুনা পরীক্ষা করিয়ে আমাদের করোনা শনাক্ত হয়।

রোববার রাতে তিনি বলেন, আমি এখন বাবাকে নিয়ে  শামসুদ্দিন হাসপাতালেই রয়েছি। পরিবারের আক্রান্ত অন্য সদস্যরা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন



নিজেসহ পরিবারের অসুস্থ সকলের জন্য দোয়া চেয়েছেন এই চিকিৎসক।

প্রসঙ্গত, এরআগে করোনা ভাইরাসে আক্রান্ত হন সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী, সিটি করপোরেশেনর প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আ. ন. ম মনছূফ, মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন ও মেয়রের বাসার এক নিরাপত্তাকর্মী। তাদের সকলেই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

এছাড়া সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ জুন ভোর ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.