Sylhet Today 24 PRINT

জুড়ীতে সোমবার স্কাউটসের সুরক্ষা সামগ্রী বিতরণ

জুড়ী প্রতিনিধি |  ২৭ জুলাই, ২০২০

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ২৮ জুলাই করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্পেইন, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে স্কাউট দল।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টায় এই ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতি সভা উপজেলা স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

তিনি  বলেন, স্কাউটসের কার্যক্রম সারাদেশে প্রশংসিত। তারই ধারাবাহিকতায় জুড়ীর কার্যক্রমও সারাদেশে প্রশংসিত। স্কাউটের কার্যক্রমকে আরো সম্প্রসারিত করতে বর্তমানে করোনাভাইরাসের মহামারীতে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহারের ক্ষেত্রে জুড়ী উপজেলার স্কাউটের ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এ জন্য আগামীকাল সকাল ১১টায় উপজেলার বিজিবি চত্তরে সচেতনামূলক কার্যক্রম উদ্বোধন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, জুড়ী উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও ফুলতলা বশিরউল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক আরমান আলী, জুড়ী উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষ জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  কবির উদ্দিন আহমেদ, উপজেলা স্কাউটের কাব লিডার প্রনয় রঞ্জন দাশ, উপজেলা স্কাউট লিডার উস্তার আলী, প্রেসিডেন্ট এওয়ার্ডপ্রাপ্ত পারিজাত চন্দ্রাননা অর্চি, মেহেদী হাসান ইমন, সুপার্থ দাস,  আব্দুল্লাহ আল মাহি প্রমুখ।

এ সময় জুড়ী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের স্কাউটস সদস্যরা ও উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.