Sylhet Today 24 PRINT

মাধবপুর সীমান্তের ৪৩ চোরাকারবারির আত্মসমর্পন

মাধবপুর প্রতিনিধি |  ২৭ জুলাই, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার প্রায় অর্ধশত চোরাকারবারি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে আত্মসমর্পন করেছে। সোমবার ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী  চৌধুরীর  কাছে আত্মসমর্পন করে অবৈধ কাজ ছেড়ে দেওয়ার লিখিত অঙ্গীকার করেন তারা।

সোমবার(২৭ জুলাই) মাধবপুর উপজেলার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর, মনতলা, হরিনখোলা, কমলপুর সহ সীমান্তবর্তী এলাকা থেকে মাদকসহ বিভিন্ন  পণ্য ভারত থেকে অবৈধ পথে দেশের অভ্যন্তর পাচারে জড়িত ছিল এমন ৪৩জন  আত্মসমর্পন করেন।

সম্প্রতি হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এস এন এম সামিউন্নবী চৌধুরী সীমান্তে অপরাধ, মাদকপাচার রোধে এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সাথে সভা সমাবেশ, মতবিনিময় করেন।

এসব সভা, সমাবেশ থেকে  চোরাচালানী,মাদক ব্যবসায়ীদে ফিরে আসতে বলা হয়। এর পর যদি কেউ চোরাচালানীর সাথে জড়িত থাকেন তাদের বিরুদ্ধে  কঠোর ব্যবস্হা নেয়ার হুশিয়ারি দেন  বিজিবি অধিনায়ক। এর পরই সেচ্চায় চোরাচালানে জড়িত ৪৩জন তাদের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে আর  অবৈধ ব্যবসায় জড়িত হবে না মর্মে আজ সোমবার দুপুরে ৫৫ বিজিবির অধিনায়কের হবিগঞ্জ কার্যালয়ে গিয়ে আত্মসমর্পন  করেন।

এসময়  আত্বসমর্পন কারীদের লে. কর্ণেল সামিউন্নবী চৌধুরী সৎভাবে জীবনযাপন করতে তাদের পরামর্শ দেন।  এসময় সহকারী পরিচালক নাছির উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.