Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে অটোরিকশা চালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৭ জুলাই, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জের দক্ষিণ বালিগাঁও এলাকার শ্রীমঙ্গল রোডে অটোরিকশা চালককে মারধর করে গলায় ছুরি ধরে মোবাইল ও নগদ ৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জুলাই) রাত প্রায় ১০ টায় ঘটনাটি ঘটে বলে জানা যায়।

অটোরিকশা চালক মো. রিপন মিয়া বলেন, ‘আমি টমটম নিয়ে যাওয়ার সময় বালিগাঁওয়ের রাস্তার মুখে দক্ষিণ বালিগাঁও গ্রামের রোহাব উল্লাহর মাদকসেবী ছেলে আজব মিয়া (৩৫) আমাকে সিগনাল দেয় আমি অটোরিকশা (টমটম) দাড় করতেই কিছু না বলে গলায় ছুরি ধরে মানিব্যাগ ও আমার মোবাইল ফোন নেওয়ার জন্য জোর করে। এতে আমি বাঁধা প্রদান করলে আমার ডান কাঁধে ছুরি দিয়ে জখম করে এবং শরীরে এলোপাথাড়ি কিল-ঘুষি মারে এ সময় আমি হাল্লা-চিৎকার করলে আশে পাশের পথচারী দৌড়ে আসলে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।’

বিজ্ঞাপন

এদিকে মারধর করে মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অটোরিকশা চালক রিপনের মোবাইল ও মানিব্যাগ ছিনতাই ও মারামারির বিষয়ে তিনি সরেজমিন ছিলেন না, তবে ভুক্তভোগীর শরীরে আঘাতের চিহ্ন দেখেছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ‘আজব আলী প্রায় সময় নেশাদ্রব্য পান করে বিভিন্ন অপকর্ম করে থাকে,এছাড়াও অতীতে প্রায় সময় এলাকার শ্রীমঙ্গল রোডে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে কমলগঞ্জ থানায় উপ পরিদর্শক (এসআই) অনিক বড়ুয়া বলেন, ‘তদন্ত সাপেক্ষ অপরাধীর ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.