Sylhet Today 24 PRINT

সিলেটে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুলাই, ২০২০

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ জুলাই) বাদ যোহর কোর্ট পয়েন্ট কালেক্টরেট জামে মসজিদে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিল শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগেফরাত কামনা, সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় এর দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি করোনা আক্রান্ত সকলের সুস্থতা ও করোনায় মৃত্যুবরণকারী সকলের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ শামিম আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফখরুল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, সহ-সভাপতি আহবাবুর রহমান খান শিশু, শাহ নেওয়াজ, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক ও এমদাদ রহমান, সাংগঠনিক সম্পাদক রওনক আহমদ, কাতার যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মন্ডলীর সদস্য এনামুল হক এনাম, জাবেদ আহমদ, কাওছার আলম সুমন, মুজিবুর রহমান মুজিব, এডভোকেট আলাউদ্দিন, সোহেল রানা, আবুল কাসেম হেলাল, মাসুম আহমদ, নাহিদ আহমদ, তোফায়েল আহমদ খান, নিজাম আহমদ, শেখ লিমন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.