Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে আরও ৩৮ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জুলাই, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আর ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৭ জুলাই) নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ (সোমবার) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৪২৯ টি নমুনা গ্রহণ করে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়ারা সকলে সিলেট বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা।

এর আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আরও ৩৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়ারা সিলেট এবং সুনামগঞ্জ জেলায় বাসিন্দা বলে জানান বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.