Sylhet Today 24 PRINT

মাধবপুরে গৃহবধূর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ২৭ জুলাই, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে তানিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।  এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে তানিয়া আক্তারের সঙ্গে বিয়ে হয় মালঞ্চপুর গ্রামের আব্দুল মিয়ার ছেলে আল আমিনের। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

সোমবার (২৭ জুলাই) ভোর রাতে তানিয়া স্বামীর বাড়িতে বিষপান করে ছটফট করতে থাকলে স্থানীয় লোকজন তানিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাবার পথে তানিয়ার মৃত্যু হয়।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মুর্শেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তানিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহামেদ সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.