গোলাপগঞ্জ প্রতিনিধি | ২৮ জুলাই, ২০২০
সিলেটের গোলাপগঞ্জে ৫ বোতল ভারতীয় মদসহ ২ জনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (২৭ জুলাই) রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছালিকোনা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে রাজু মিয়া (৪৫) ও একই ইউনিয়নের মোল্লারচক গ্রামের ললাই মিয়ার ছেলে আল আমিন (১৯)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-৩৫, তারিখ-২৮/০৭/২০২০ খ্রিঃ) দায়ের করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।