নিজস্ব প্রতিবেদক | ২৮ জুলাই, ২০২০
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে একটি অজ্ঞাতনামা লাশ রাখা আছে।
২৪ জুলাই সন্ধ্যা ৭টায় অজ্ঞাতনামা একজন পুরুষ (বয়স অনুমান ৫০ বছর) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হইয়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার এসআই (নি.) মো. আব্দুল্লাহ আল নোমান এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে মৃতদেহটি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এখন পর্যন্ত এ অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।
মৃত ব্যক্তি যদি কারো পরিচিত হয়ে থাকে বা তার পরিচয় জেনে থাকেন তাহলে কোতোয়ালী মডেল থানার এসআই (নি.) মো. আব্দুল্লাহ আল নোমান (মোবাইল ০১৭১৯৩৫১৬০০) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার।