Sylhet Today 24 PRINT

সিলেটে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বৃদ্ধের স্বজনদের খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুলাই, ২০২০

সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা যাওয়া এক বৃদ্ধের স্বজনদের খুঁজছে পুলিশ। আনুমানিক ৫০ বছর বয়স্ক ওই বৃদ্ধ সোমবার (২৭ জুলাই) এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার পিপিএম।

তিনি জানান, গত ২৪ জুলাই সন্ধ্যায় এই ব্যক্তি সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মৃত্যু বরণ করেন। এখন পর্যন্ত এ অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

মৃত ব্যক্তির পূর্ণাঙ্গ ঠিকানা যদি করো জানা থাকে বা কারো পরিচিত হয়ে থাকেন তাহলে কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) মো. আব্দুল্লাহ আল নোমান (মোবাইল:০১৭১৯৩৫১৬০০) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.