Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে আরও ৫৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুলাই, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ৫৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বাসিন্দা।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ৩৫ জন, সুনামগঞ্জের ২ জন, মৌলভীবাজারের ২৩ এবং হবিগঞ্জের ৬ জন।

তিনি আরও বলেন, ‘ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মঙ্গলবার ৩৩০ টি নমুনা গ্রহণ করা হলেও ২৮১ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

একইদিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়ে। নতুন শনাক্ত হওয়ারা সিলেট এবং সুনামগঞ্জ জেলায় বাসিন্দা বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.