Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগীয় ভার্চুয়াল বিতর্কের ফাইনা‌লে পারাপার ও কাঠ‌পেন‌সিল

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুলাই, ২০২০

বিতর্কের একটি বৈশিষ্ট্য হচ্ছে যুক্তির কষ্টিপাথরে যাচাই বাছাইয়ের পর সিদ্ধান্ত গ্রহণের শিক্ষা। আজ পর্যন্ত পৃথিবীতে যত বৈপ্লবিক আবিষ্কার হয়েছে, যত অভাবনীয় প্রযুক্তি আলোর মুখ দেখেছে এর সবকিছুর পেছনে রয়েছে নতুনকে জানার কৌতূহল, পুরোনোকে প্রশ্ন করে কুসংস্কারকে বর্জন করার তাগিদ। বিতর্ক চর্চার মধ্য দিয়ে  তরুণপ্রজন্ম যদি প্রশ্ন করতে শেখে, যুক্তিবাদী ও পরমতসহিষ্ণু হতে শেখে, অযৌক্তিক ও অসত্যকে ঘৃণা করতে শেখে, তবে অদূর ভবিষ্যতে এক আলোকিত প্রজন্মের দেখা পাবে বাংলাদেশ। কিন্তু এই কাজটা রাতারাতি হয় না। এ জন্য প্রয়োজন অদম্য  ইচ্ছাশক্তি। এ ইচ্ছা  শক্তিকে জাগ্রত করতে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন ন্যাশনাল  ডিবেট ফেডারেশন  বাংলাদেশ (এনডিএফ বিডি)।

"১ম এনডিএফ বিডি সিলেট বিভাগীয়  ভার্চুয়াল বিতর্ক চ্যাম্পিয়নশিপ-২০২০" সেমিফাইনাল রাউন্ডে মডারেটরের বক্তব্যে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর কো- চেয়ারম্যান ও এনডিএফ বিডি সিলেট  জোনের চীফ কো- অর্ডিনেটর  মোহাম্মদ খলীলুর রহমান একথা বলেন।

"বিপর্যস্ত ধরণীতে যুক্তিই হোক প্রশান্তির সারথি" স্লোগান কে সামনে রেখে "১ম এনডিএফ বিডি সিলেট বিভাগীয় বিতর্ক চ্যাম্পিয়নশীপ-২০২০" সেমিফাইনাল  রাউন্ডে অাজ  দুটি  বিতর্ক অনুষ্ঠিত হয়।

'এই সংসদ, করোনা পরবর্তী  অর্থনীতিকে সচল রাখার জন্য কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে" বিষয়ে প্রথম সেমিফাইনাল  'পারাপার' (জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক  স্কুল এন্ড কলজে) ও এডিসি অদম্য (সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ) দলের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত বিতর্কে সরকারি দল "পারাপার" জয় লাভ করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সরকারি দলের প্রধানমন্ত্রী প্রত্যাশা তালুকদার তন্নী।

একই বিষয়ে ২য় সেমিফাইনালে মুখোমুখি হয় "দি জে ই এস" (এমসি কলেজ) ও  "কাঠপেনসিল" (সমন্বিত দল)।  উক্ত বিতর্কে বিরোধী দল "কাঠপেনসিল" বিজয় লাভ করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিরোধীদলীয় নেতা কামরুল ইসলাম।

উক্ত দুটি বিতর্ক প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর  মহাসচিব এডভোকেট তামজিদ হাসান পাপুল ও কো-চেয়ারম্যান আশিকুর রহমান আকাশ।

বিচারক ছিলেন কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান আবু আউয়াল সরদার, চেয়ারম্যানের উপদেষ্টা  নাহিদ মন্ডল , সিনিয়র সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ অভি, যুগ্ম সচিব তাহসিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক  মাহবুব হাসান রিপন, যুগ্ম সচিব ও সাংবাদিক  অরূপ রতন শীল, ডিরেক্টর  (ইংলিশ  ডিবেট) ওয়ালিদ হাসমি ও আাল তাকবীর মাহিন।

এছাড়া বিচারকের দায়িত্ব পালন করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ সিলেট জোন এর "বিচারক ও প্রশিক্ষক" গ্রুপের সিনিয়র সদস্য ইমরাউল আলম ইমরান, অরণাপাল, ফারিহা মাহজাবিন ও আবু মোহাম্মদ  আব্দুল  মজিদ শাওন।

সঞ্চালনা করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ সিলেট জোন এর কো-অর্ডিনেটর আমিনুর রহমান রুহিত, ইভেন্ট  কো- কনভেনার তানভীর আজাদ ইবন।

ভেন্যু ম্যানেজার ও হোস্টের দায়িত্ব পালন করেন যথাক্রমে এলহাম ওয়ার্সি, তাওফিক, মানতাকা ও সাদিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.