Sylhet Today 24 PRINT

বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিজ্ঞান উৎসব সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০১৫

বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে সিলেটে বিজ্ঞান উৎসব সম্পন্ন হয়েছে। আজ (শুক্রবার) মদন মোহন কলেজ ক্যাম্পাসে দুপুরে শোভাযাত্রার মাধ্যমে এ উৎসব শুরু হয়।

এরপর বিভিন্ন প্রতিযোগিতায় সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দুই শতাধিক শিক্ষার্থী তিনটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়।

ক-গ্রুপ্রে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে জ্বালানী সাশ্রয়ী প্রজেক্ট নিয়ে চ্যাম্পিয়ান হয় ব্লু-বার্ড স্কুলের দশম শ্রেণীর ছাত্রী ফারহানা ইসলাম। স্প্রিড বোর্ড প্রদর্শন করে রানার্স আপ হয় রসময় মেমোরিয়াল স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী তাহমিনা বেগম।

খ গ্রুপে ডিজিটাল ফার্ম প্রদর্শন করে চ্যাম্পিয়ান সিলেট এমসি কলেজের আমিনুল হক ও তার টিম। রানার্সআপ হয় নাইমা ইসলাম ও তার টিম। তাদের প্রজেক্ট পানি বাঁচাও বিদ্যুৎসাশ্রয় প্লান্ট।

গ গ্রুপে চ্যাম্পিয়ান হয় এমসি কলেজের অভিজিৎ চক্রবর্তী ও টিম। তাদের প্রজেক্ট ছিলো প্রত্যয় একাত্তর। ২০২০ সালের ক্যালেন্ডার প্রদর্শন করে রানার্স আপ হয় সরকারী কলেজের শিক্ষার্থী মকবুল হোসেন জামাল।

কুসংস্কারবিরোধী গল্প প্রতিযোগীতায় ক গ্রুপে প্রশত হয় আম্বরখানা বালিকা বিদ্যালয়ের ছাহা আক্তার ঐশী। ২য় স্থান অর্জন করে রসময় স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী তাহমিনা বেগম।

খ গ্রুপে প্রথম হয় এমসি কলেজের মো. বখতিয়ার মাহমুদ মুরাদ, ২য় হয় সরকারী মহিলা কলেজের সাদিকা জান্নাত তানিমা।

গ গ্রুপে প্রথম হয় সিলেট সরকারী কলেজের সঞ্জয় শর্মা, ২য় হয় সরকারী কলেজের বিজয় পুরকায়স্থ।

উৎসবে কার্টুন, দেয়ালিকা, পাস্টাের, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চ্যাম্পিয়ান ও রানার্সআপসহ মোট ৩০ প্রতিযোগী ঢাকায় জাতীয় বিজ্ঞান উৎসবে অংশ নেওয়ার সুযোগ লাভ করে।

উৎসবের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় বিজ্ঞান আন্দোলন মঞ্চ, সিলেটের সমন্বয়কারী প্রণব জ্যোতি পাল'র সভাপতিত্বে ও পাপ্পু চন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কাশেম, নেসার আহমদ কাওসার, মঞ্চের উপদেষ্ঠা আবু জাফর ও বিজ্ঞান আন্দোরন মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক ইমরান হাবিব রুমন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.