Sylhet Today 24 PRINT

মালয়েশিয়ায় নিহত মাধবপুরের ছোবানের লাশ আসছে কাল

মাধবপুর প্রতিনিধি |  ২৯ জুলাই, ২০২০

মালয়েশিয়ার কুয়ালালামপুরে নিহত হবিগঞ্জের মাধবপুরের আব্দুস ছোবান মিয়া (৪০) লাশ বৃহস্পতিবার(৩০ জুলাই) বাংলাদেশে আসছে। ওইদিন রাত ১০ টায় শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে মরদেহ এসে পৌঁছবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বৃষ্টির মধ্যে পানির লাইলে কাজ করতে গিয়ে মাটি চাপায় মারা যান ছোবান। রোববার(১৯জুলাই)সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস ছোবান মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে।

ছোবানের মৃত্যুর খবর তার পরিবারের কাছে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। বৃদ্ধা মা, সন্তান ও স্ত্রীর আহাজারি যেন থামছেই না। বছর দুয়েক আগে পরিবারের আর্থিক দৈন্যতা গোছাতে জমি বিক্রি করে ছোবান পাড়ি জমান মালয়েশিয়ায়। সেখানে একটি কোম্পানির মাধ্যমে পাইপ ফিটারের কাজ পান তিনি। সংসারে কিছু সচ্ছলতা দেখা দেয়।

বৈশিক মহামারি করোনাভাইরাসের কারনে কয়েক মাস বেকার থাকার পর কিছু দিন আগে কাজে যোগ দেন। রোববার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পানির লাইনের (পাইপ ফিল্টার) কাজ করতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই পানির লাইনের পাইপে জোড়া গালানোর সময় উপর থেকে মাটি ধসে পড়ে। এ সময় মাটি চাপা পড়ে তার মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.