Sylhet Today 24 PRINT

ইঁদুরের ওষুধ খেয়ে দোয়ারায় যুবকের মৃত্যু

ছাতক প্রতিনিধি |  ২৯ জুলাই, ২০২০

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন আশিক মিয়া (১৭) নামে এক যুবক।

বুধবার (২৯ জুলাই) রাত ৯টায় এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আশিক মিয়া রাত সাড়ে ৮টার দিকে ইঁদুরের ঔষধ খায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাশেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.