নিজস্ব প্রতিবেদক | ৩০ জুলাই, ২০২০
সিলেটের দক্ষিণ সুরমা থেকে ধর্ষণ মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৯ জুলাই) রাত ৮টায় রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আ. ওয়াহিদ উজ্জ্বল সিলেটের গোলাপগঞ্জের ধারাগহড় গ্রামের আরমান আলীর ছেলে।
ধর্ষণ মামলাটি গোলাপগঞ্জ থানায় তদন্তাধীন থাকায় গ্রেফতারকৃত আসামিকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।