Sylhet Today 24 PRINT

শাহপরানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুলাই, ২০২০

সিলেটের শাহপরানে ভোগ্যপণ্যে ভেজাল মেশানোর অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব।

বুধবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সিনি. এএসপি নাহিদ হাসান, মিডিয়া অফিসার এএসপি ওবাইন এবং মো. আমিরুর ইসলাম ( সহকারী পরিচালক, ভোক্তা সং. অধি. সিলেট ) এর সমন্বয়ে গঠিত আভিযানিক দল সিলেটের শাহপরাণ থানা এলাকায় খাদ্যদ্রব্যে ভেজাল মেশানোর অপরাধে  অভিযান পরিচালনা করেন।

অভিযানে সাইদা কসমেটিককে ২ হাজার টাকা, ফাতেমা স্টোরকে ৫ হাজার টাকা ও তালিহা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.