নিজস্ব প্রতিবেদক | ৩০ জুলাই, ২০২০
সিলেটের কানাইঘাট থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ সাড়ে ১ লাখ ৬৭ হাজার ৫০০ পিস ভারতীয় পাতার বিড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সীমারবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আলাউদ্দিন (৬৫) সিলেটের কানাইঘাটের বাবনগ্রামের গ্রামের প্রয়াত আব্দুর রহিমের ছেলে।
র্যাব জানায়, উল্লিখিত ঘটনায় জব্দকৃত আলামতসহ র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আলামত ও আসামিদের সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।