Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে আরও ৪৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জুলাই, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আরও ৪৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলায় বাসিন্দা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

বিজ্ঞাপন

তিনি জানান, ‘শাবির ল্যাবে সোমবার সিলেটের ৬৬টি, হবিগঞ্জের ৪১ ও সুনামগঞ্জের ৬৯ টিসহ মোট ১৭৬ টি নমুনা গ্রহন করে ও পুরানো সংরক্ষিত আরও ১২টি মিলে মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এদিকে একইদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ৩৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বাসিন্দা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.