Sylhet Today 24 PRINT

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীকে আর্থিক সহযোগিতা প্রদান

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ৩১ জুলাই, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগুনে দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া তিন ব্যবসায়ীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভুনবীর ইউনিয়নের ভীমশী গ্রামে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন দোকানদারকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন  ভুনবীর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নিয়াজ ইকবাল মাসুদ, প্রথম আলোর সাংবাদিক শিমুল তরফদার প্রমুখ।

এর আগে গত ৬ জুলাই  রাতে ক্লোনেল চা বাগান সংলগ্ন ভীমশী গ্রামের মো. আবুল মিয়া, জামাল মিয়া ও কামাল মিয়ার তিনটি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে তারা উপজেলা চেয়ারম্যানের কাছে সাহায্যের আবেদন জানালে তিনি উপজেলা পরিষদ থেকে দ্রুত তাদের সাহায্যে এগিয়ে আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.