Sylhet Today 24 PRINT

মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার চলছে : অনিক

নিউজ ডেস্ক |  ১৭ অক্টোবর, ২০১৫

সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম তুষারকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক।

এক বিবৃতিতে অনিক প্রকাশিত সংবাদকে বিভ্রান্তিমূলক দাবি করে বলেন- তুষারের জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতায় ঈর্ষানিত হয়ে কিছু সুবিধাভোগী মহল এ কাজ করছে।

সম্প্রতি সাধারন সম্পাদককে নিয়ে সংবাদ প্রকাশের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.