Sylhet Today 24 PRINT

ছাতকে ৬৩ হাজার নাসির বিড়ি পুড়িয়ে ধ্বংস

ছাতক প্রতিনিধি |  ৩১ জুলাই, ২০২০

সুনামগঞ্জের ছাতকে ৬৩ হাজার ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মাদকদ্রব্য বিশেষ আইনের ২৫ ধারায় ছাতক থানার মামলা (নং৯ তাং৬/৭/২০২০) প্রেক্ষিতে আটক করে থানায় জব্দ থাকা এসব শেখ নাসির উদ্দিন বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (৩১জুলাই) সকালে থানার পুকুর পাড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কবিরের উপস্থিতিতে ভারতীয় এসব শেখ নাসির উদ্দিন বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ছাতক থানার ইন্সপেক্টর অপারেশন হাবিবুর রহমান পিপিএম, এস আই সাইফুল ইসলামসহ থানা পুলিশের লোকজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.